মধুসূদন ইচ্ছা করেই একটু ঠেস দিয়ে বললেন, 'বাংলা ভাষায় আবার কাব্য!' @Words...


একদিন মাইকেল মধুসূদন দত্ত কলকাতার এক বাজারে হাঁটছিলেন। সেই সময়ে তিনি মেঘনাদ বধ কাব্য লিখে সাহিত্য সমাজে অত্যন্ত সমাদৃত ।

বাজারে হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলেন, এক দোকানদার খুব মনোযোগ দিয়ে মেঘনাদ বধ কাব্য পড়ছেন। মধুসূদন দত্ত এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, 'কী পড়ছেন?'
দোকানদার উত্তর দিল, 'একটি কাব্য।'
মধুসূদন ইচ্ছা করেই একটু ঠেস দিয়ে বললেন, 'বাংলা ভাষায় আবার কাব্য!'
দোকানদার বললেন, 'মেঘনাদবধ কাব্য একটি জাতির ভাষাকে গৌরবময় করতে পারে। ও আপনি বুঝবেন না!'
মধুকবিকে জন্মদিনের প্রণাম ।
তথ্য : সুনীল গঙ্গোপাধ্যায়ের "সেই সময় " বই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন