কোনো শীর্ষক নেই

 

কর্ণ ও শ্রীকৃষ্ণের সংলাপ | কর্মফল ও ন্যায়বিচার

কর্ণ ও শ্রীকৃষ্ণের সংলাপ

কর্মফল ও ন্যায়বিচারের শিক্ষা

মহাভারতের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্যে রথ থেকে নীচে নামেন। সে সময় তিনি নিরস্ত্র ছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণকে বাণবিদ্ধ করার নির্দেশ দেন। ভগবানের আদেশ মতো অর্জুন একের পর এক বাণ নিক্ষেপ করে কর্ণকে বিদ্ধ করেন। কর্ণ মাটিতে লুটিয়ে পড়েন।

মৃত্যুর পূর্ব মুহূর্তে কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন— “এই তুমি ভগবান? এই তুমি করুনাময়? এই তোমার ন্যায্য বিচার? যে নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও?”

সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে জবাব দেন— “চক্রব্যূহে অর্জুনপুত্র অভিমন্যুও নিরস্ত্র হয়ে গিয়েছিলো, তখন তোমরা সকলে মিলে তাঁকে নৃশংসভাবে হত্যা করেছিলে। তুমিও সেখানে ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিলো কর্ণ? এ জগতে যে যেরূপ কর্ম করবে, আমিও তাঁকে সেইরূপ কর্মফলই প্রদান করব। ইহাই আমার বিচার।”

👉 শিক্ষণীয় কথা

তাই কর্ম সবসময় ভেবে চিন্তে করুন। আজ আপনি যদি কারো প্রতি অবিচার করেন, কষ্ট দেন, অবজ্ঞা করেন, কারো দুর্বলতার সুযোগ নেন— আগামীতে আপনার জন্যেও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে। আর সেই বিচার স্বয়ং ভগবানই প্রদান করবেন। 🙏

#সংগৃহীত

🔖 Tags & Hashtags

#Mahabharata #Karna #Arjuna #SriKrishna #Abhimanyu #Dharmayuddha #Karmaphal #BhagavadGita #Justice #Hinduism

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Popular Items

কোনো শীর্ষক নেই

কোনো শীর্ষক নেই

কোনো শীর্ষক নেই