স্বর্গীয় প্রভাত চন্দ্র চক্রবর্তী প্রণীত শ্রীশ্রী রাম স্তোস্ত্রম্ এর
বাংলা গুনগান ২।
কখনও ব্যক্ত কখনও বা অব্যক্ত সূক্ষ আবার স্থূলরূপে তোমার প্রকাশ,
গুরুদেব তোমায় করিগো প্রণাম বিন্দুরূপে বিরাজ চিত্ত আকাশ।।
৬। অসুরাণাং বধার্থায়
পুরা ত্রেতাযুগে ভুবি
জাতো নারায়ণঃ সাক্ষালক্ষণাশ্চানুজোহভব ৎ।।
অবতার হয়ে যুগে যুগে এসেছো
অসুর বিনাশ করে ধর্ম্ম সংস্থাপন,
ত্রেতাতে শ্রীরাম অনুজ লক্ষণসহ এসেছিলে তুমিই নারায়ণ স্বয়ং।।
৭। সোহয়ং রঘুত্তম রামো
রামচন্দ্রেতি সংজ্ঞিতঃ
প্রাদুরাসীৎ কুলে পুন্যে
কমলামধুযোগতঃ।।
সেই ভগবান রঘুত্তম তুমি
রামচন্দ্র নামে এবার,
কমলা মাধব যোগ পুন্যকুলে
উদ্ধারিতে এসেছো সবার।।
৮। দেবকী জঠরে জন্ম
লব্ধা দ্বাপরসংযুগে
চিক্রীড় গোপবালৈশ্চ
রেমে বৈ গোপীভিঃ সহ।।
দ্বাপরে এসেছিলে শ্রীকৃষ্ণ তুমি দেবকী জঠরে জনম,
গোপ গোপী সাথে অপার লীলাচ্ছলে
ভক্তিরসের রেখে গেছো উদাহরণ।।
.jpg)
কোন মন্তব্য নেই: