শ্রীশ্রী রামঠাকুরের হিমালয় ভ্রমণ ও সাধু দর্শন । জয় রাম জয় গোবিন্দ । শুভ সকাল । শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেব বলিয়াছেন , তদীয় গুরুদেবের সঙ্গে বহু দূর্গম গিরিপথ অতিক্রম করিয়া তিনি হিমালয়ের উপস্থিত হইলেন । অবশেষে গুরুদেব তাঁহাকে পর্বতের একটি অতি স্থানে লইয়া গেলেন । ঠাকুর মহাশয় দেখিলেন সেখানে ছয়জন বিরাটকায় মহাপুরুষ ছায়খানা আসনে ধ্যানমগ্ন আছেন । তাঁহারা বাহ্যজ্ঞান শুন্য । তিনি আরও দেখিলেন সেখানে আরও একখানা পাতিত আছে কিন্তু তাহাতে কেহ উপবিষ্ট নাই । গুরুদেব ঠাকুরকে সে আসনে বসিতে বলিলেন কিন্তু সে আসনে বসিতে পারিলেন না । গুরুদেব তাঁহাকে পুনঃ লোকালয়ে ফিরিয়া যাইতে আদেশ করিলেন এবং বলিয়া দিলেন যে , তিনি যেন পথে কোথাও অপেক্ষা না করেন । কৌলিক মন্ত্রে দীক্ষিত হইতেও তিনি শ্রীশ্রী ঠাকুরকে উপদেশ দিলেন । হিমালয়ের গাম্ভীর্য্য পূর্ন সৌন্দর্য্য উপভোগ ও সাধু মহাপূরুষগণের পবিত্র সঙ্গলাভ করার ইচ্ছায় শ্রীশ্রীঠাকুর কতিপয় সন্ন্যাসীর সঙ্গে উহার নানা স্থানে ভ্রমণ করিয়াছিলেন । এক বস্ত্রেই নাকি তিনি ঐ সময়টা কাটাইয়া ছিলেন । পরম শক্তিমান গুরুদেবের কৃপায় শ্রীঠাকুরের অগম্য স্থান , অদৃশ্য বস্তু ও অজ্ঞেয় বিষয় কিছুই ছিল না । হিমালয় ভ্রমণ কালে অনেক আশ্চর্য্য বস্তু তাঁহার দৃষ্টিগোচর হইয়াছিল । জয় রাম জয় গোবিন্দ । শ্রী শুভময় দত্ত । শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেব স্মরণে (২য় খণ্ড ) পৃষ্ঠা সংখ্যা ৫ হইতে ।

Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on এপ্রিল ০৩, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.