বাইবেলের ভেতরে বন্দুক! ভেনিসের সেই অদ্ভুত সৃষ্টি

বাইবেলের ভেতরে বন্দুক! ভেনিসের সেই অদ্ভুত সৃষ্টি

Francesco Morosini-এর জন্য নির্মিত এক আশ্চর্য ঐতিহাসিক বস্তু

ডোজে অফ ভেনিসের সেই অমর সৃষ্টি! বাইবেলের ভেতরে লুকোনোর ব্যবস্থা করলেন একটি আস্ত বন্দুক। অথচ বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় রইলো না। আশ্চর্যের বিষয়, বন্দুকটি বইয়ের পাতায় ফাঁক কেটে ঢোকানো হয়নি। বরং এমন এক কারিগরি তৈরি করা হয়েছিল, যাতে বইটি বন্ধ থাকলেও সিল্কের বুকমার্ক টানলেই ভেতরের বন্দুক থেকে গুলি ছোড়া যেত!

গান-এন্ড-বাইবেল: এক অনন্য কারিগরি

১৬১৯ থেকে ১৬৯৪ সালের মধ্যে জীবিত ছিলেন Francesco Morosini। তার জন্যই এই বিশেষ "Gun & Bible" তৈরি করা হয়েছিল। বাইবেল হাতে থাকা অবস্থাতেই সিল্ক বুকমার্ক টানলেই সেটি ট্রিগারের মতো কাজ করত। আশ্চর্যের বিষয়—বন্দুক চালাতে বাইবেলকে খুলতে বা অস্ত্রটি আলাদা করতে হতো না।

এটি একসাথে ধর্মীয় প্রতীক ও লুকানো অস্ত্রের অদ্ভুত মিশেল, যা ইতিহাসের অন্যতম বিস্ময়কর উদাহরণ।

বর্তমান অবস্থান

বর্তমানে এই অনন্য বাইবেল-বন্দুকটি সংরক্ষিত রয়েছে ভেনিসের মিউজিও করিরে-তে। দর্শনার্থীরা এখনো বিস্ময়ে তাকিয়ে থাকেন এই চারশো বছরের পুরোনো কারিগরির দিকে।

সংগৃহীত • ছবিটি প্রতীকী

#History #Venice #RareWeapons #BibleGun
© 2025 • ঐতিহাসিক গল্পসংগ্রহ • Compiled by Subrata Majumder
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on সেপ্টেম্বর ০৪, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.