তোমরা না দেখলে আমারে দেখব কে? যামু কই?

ঠাকুর স্নেহাদর করিতে করিতে বলিতে লাগিলেন, ‘আমি রাগ দেখাই, রাগ করি না৷ ফোঁস করি, কামড় দেই না৷আমার রাগ তরঙ্গহীন৷তাতে চিত্তে ঢেউ খেলে না, কোন রকম দাগ কাটে না৷দাগ কাটে না বইলাই আমার ক্রোধ সাময়িক ও অস্থায়ী৷ক্রোধ আমারে পায় না, প্রয়োজন বোধে আমিই ক্রোধেরে পাইয়া থাকি৷স্বভাবেই থাকি, স্বভাবের অভাব হয় না৷তোমারে ক্রোধ দেখাইছি, এখন আর স্মরণেও নাই৷গরম জল ফুরাইয়া গেছে সরল ভাবে জানালেই হইত, তা না কইরা তুমি দ্বৈতবুদ্ধির আশ্রয় নিলা কেন? সরলতার আশ্রয়ে থাকা নিরাপদ৷শিশুর সরলতাই একমাত্র আশ্রয়৷সেইখানে মন, বুদ্ধির ক্রিয়া নাই৷ সেইজন্য শিশুর মধ্যে ভগবান বিরাজ করেন৷শিশুর মত সরল হইতে পারলে ভগবানরে পাওয়া যায়৷আমি বাঞ্ছা করি তুমি শিশুর মত সরল হও৷সরলতা আমি ভালবাসি৷শুধু সরলতা দিয়া আমারে পাওয়া যায়, সাধ্যসাধনে মিলে না৷তোমার শোধনের প্রয়োজন হইয়া পড়ছিল৷আমার স্বভাব ভাল নয় বইলা কেহ আমারে ভালবাসে না৷তোমরা না দেখলে আমারে দেখব কে? যামু কই? – এই বলিয়া ঠাকুর নীরব হইতেই আমি শ্রীপাদপদ্মে প্রনাম করিলাম৷
(শ্রীফণীন্দ্রকুমার মালাকার লিখিত রামভাই স্মরণে)

Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on এপ্রিল ১২, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.